২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানের সাজা

দুস্থদের জন্য বরাদ্দ চাল ও গম আত্মসাতের মামলায় গোপালগঞ্জের এক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ফরিদপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুস্থদের জন্য বরাদ্দ চাল ও গম আত্মসাতের মামলায় গোপালগঞ্জের এক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১৬ হাজার ৮৫৬ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক এ কে এম সিরাজুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামি শরীফ রফিকুজ্জামান (৫৮) আদালতে উপস্থিত ছিলেন। তিনি গোপালগঞ্জে জেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ৫ মে ইউনিয়ন পরিষদের গুদামে ভারনারেবল গ্র"প ফিডিং (ভিজিএফ) ও ভালনারেবল গ্র"প ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচির প্রায় সাত মেট্রিক টন করে চাল ও গম পড়ে থাকতে দেখেন। এগুলো এপ্রিলে বিতরণ করার কথা ছিল। চাল ও গম বিতরণ না করে আত্মসাতের অভিযোগ এনে তখনকার চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৮ ঘ.