মাদারীপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকায় রোববার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে এক শিশু মারা গেছে।
আগুনে পুড়ে গেছে চারটি বসতঘর।
নিহত শিশুর নাম- সাদিয়া (৩)। শিরখাড়া ইউনিয়নের চরঘুনসি গ্রামের হারুন মৃধার মেয়ে।
মাদারীপুর সদর থানার ওসি মো. গিয়াসউদ্দিন সাংবাদিকদের জানান, চরঘুনসি গ্রামের হারুন মৃধার ঘরে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে বাড়ির অন্যান্য ঘরে।
তিনি জানান, ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে। আগুনে হারুনের দুটি এবং সিরাজের দুটি ঘর পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.
bdnews24