২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ৩টি বন্দুকসহ গ্রেপ্তার ২

বান্দরবানের আলীকদম উপজেলা থেকে তিনটি বন্দুক উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 12:55 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

বান্দরবান, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের আলীকদম উপজেলা থেকে তিনটি বন্দুক উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ১নং সদর ইউনিয়নের খুমিকালাইয়া ছড়া সড়ক থেকে বন্দুক তিনটিসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী রোববার সকালে উপজেলার কুরুকপাতা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরো একজনকে। গ্রেপ্তারকৃতরা হলেন- অংময় ম্রো (৪৫) ও অংসাই ম্রো (২৭)। রোববার সকালে আলীকদম থানার ওসি নিয়াজ মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুমিকালাইয়া ছড়া সড়কে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।" দলটি ছিনতাই কিংবা রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ ধারণা করছে। ওসি জানান, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/এমএসবি/১৮৪৬ ঘ.