২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে বেতন-বোনাস না দিলে ব্যবস্থা

ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ না করলে মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 07:32 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ না করলে মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "অক্টোবর পর্যন্ত বকেয়া বেতন এবং ১৫ নভেম্বর পর্যন্ত বেতনসহ বোনাস পরিশোধ করতে মালিকদের তাগাদা দেওয়া হয়েছে। এরমধ্যে কোন মালিক এসব পরিশোধে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" মালিকরা নির্দিষ্ট সময়ের মধ্যেই সব কিছু পরিশোধ করার আশ্বাস দিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, "এ কারণে ঈদের আগে এখন পর্যন্ত কোন উত্তেজনা নেই। "প্রতিশ্র"তি দেওয়া সত্ত্বেও মালিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়াসহ বেতন ও বোনাস দিতে ব্যর্থ হলে রকম ছাড় দেওয়া হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৩২৯ঘ.