২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ চ্যালেঞ্জ: সমন্বিত নেটওয়ার্ক প্রয়োজন

বিশ্বব্যাপী পরিবেশের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিশ্বব্যাপী পরিবেশের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে 'নতুন সহস্রাব্দে পরিবেশের চ্যালেঞ্জ' বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আশঙ্কা ব্যক্ত করেন, পরিবেশের পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ পরিবর্তনের জন্য উন্নত দেশগুলো মূলত দায়ী হলেও দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখী হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষকদের একটি সংগঠন 'অ্যাসোসিয়েশন হামবোল্ট ফেলোস বাংলাদেশ' এ সম্মেলনের আয়োজক। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লেই আমাদের ১৮ শতাংশ জমির পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, "এটাই জলবায়ু পরিবর্তনে সবচেয়ে আশঙ্কার বিষয়। এতে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্থ হবে দেশের ১১ শতাংশ মানুষ।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম এম সফিউল