ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল বিভাগের রায়কে কেন্দ্র করে গড়ে তোলা নিরাপত্তাবেষ্টনী রায় কার্যকর হওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়ে বলেন, "সাংসদ শেখ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা এবং অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকিতে এটা স্পষ্ট যে খুনি চক্র এখনো সক্রিয়।"
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বৃহস্পতিবার রায় ঘোষণার পর জানান, আগামী জানুয়ারির মধ্যেই বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করা যাবে।
মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিদের নিরাপত্তা জোরদার করা হয়। রায়ের আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, 'সর্বোচ্চ ও সর্বাত্মক' নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া কারাবন্দি পাঁচ আসামি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের আপিল বৃহস্পতিবার খারিজ করে হাইকোর্টের রায়ই বহাল রাখার চূড়ান্ত আদেশ দিয়েছে আদালত। হাইকোর্টের রায়ে ১২ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সরকারের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
এর আগে এ মামলার আপিল শুনানি শুরুর কয়েকদিন পর ২১ অক্টোবর রাতে ঢাকা- ১২ আসনের সাংসদ ব্যারিস্টার তাপসের গাড়িতে বোমা হামলা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স
bdnews24