২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র সম্পদ রক্ষা কমিটির অন্তর্বর্তী চুক্তি না করার আহ্বান

সমুদ্রসীমা নিয়ে জাতিসংঘ ট্রাইব্যুনালের রায়ের আগে অন্তর্বর্তীকালীন চুক্তি না করার আহ্বান জানিয়েছে 'বাংলাদেশ সমুদ্র অঞ্চল ও সম্পদ রক্ষা জাতীয় কমিটি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 06:06 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা নিয়ে জাতিসংঘ ট্রাইব্যুনালের রায়ের আগে অন্তর্বর্তীকালীন চুক্তি না করার আহ্বান জানিয়েছে 'বাংলাদেশ সমুদ্র অঞ্চল ও সম্পদ রক্ষা জাতীয় কমিটি'। বৃহস্পতিবার কমিটির এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। অবিলম্বে সমুদ্রসীমা ও সম্পদ সম্পর্কে সরকারের পূর্ণাঙ্গ বিবৃতিও দাবি করা হয় এতে। কমিটির আহবায়ক নূর মোহাম্মদ, বিচারপতি গোলাম রাব্বানী, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক রমজুল হক, আকমল হোসেন, অধ্যাপক আনু মুহাম্মদ, প্রকৌশলী ম. ইনামুল হক এ যৌথ বিবৃতি দেন। এতে তারা আশঙ্কা প্রকাশ করেন, বহুজাতিক তেল কোম্পানি এবং আঞ্চলিক অর্থনৈতিক-রাজনৈতিক পরিস্থিতির বিদ্যমান সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ও 'আধিপত্যবাদী শক্তি' তড়িঘড়ি করে বাংলাদেশকে অন্তবর্তীকালীন চুক্তি করতে বাধ্য করতে পারে। এ কারণে ট্রাইব্যুনালের রায়ের আগে চুক্তি স্বাক্ষর না করার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা। বিবৃতিদাতারা বাংলাদেশের সমুদ্র অঞ্চল ও সম্পদের ওপর ভারত ও মিয়ানমারের 'আগ্রাসনের' নিন্দা ও প্রতিবাদও জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/২৩৫৬ঘ.