২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায় ও সত্যের জয়: রেহানা

ন্যায় ও সত্যের জয় হয়েছে- বঙ্গবন্ধু মামলার আপিলের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথাই বলেছেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 06:20 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যায় ও সত্যের জয় হয়েছে- বঙ্গবন্ধু মামলার আপিলের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথাই বলেছেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা। বাবা-মাসহ পরিবারের প্রায় সব সদস্যকে হারানোর ব্যাপারে অনেক বছর পর প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের বিষয়ে তার প্রতিক্রিয়া জানালেন। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু মামলার আপিলের রায় ঘোষণা করে আপিল বিভাগ। আদালত ১২ আসামির সবার মৃত্যুদণ্ড বহাল রেখেছে। রায়ের প্রতিক্রিয়ায় বিদেশে অবস্থানরত শেখ রেহানা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মামলার রায় উচ্চ আদালতেও যে পুনঃস্বীকৃত হয়েছে এটাই বড়কথা। দীর্ঘ চৌত্রিশ বছর পর হলেও যে বিচারকার্য শেষ হয়েছে,,,; সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে,,,। "অন্যায় ও অপরাধ করলে তার যে বিচার ও শাস্তি আছে এবং হতে পারে, এটাই চিরন্তন সত্য। এখানে ন্যায় ও সত্যের জয় হয়েছে।" ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স