২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামেও সর্বোচ্চ নিরাপত্তা

বঙ্গবন্ধু মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রামেও নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। পুলিশ ও র‌্যাব সদস্যদের নিয়মিত টহলের পাশাপাশি বন্দরনগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে টেকপোস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 04:59 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রামেও নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। পুলিশ ও র‌্যাব সদস্যদের নিয়মিত টহলের পাশাপাশি বন্দরনগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে টেকপোস্ট। সিএমপি'র গোয়েন্দা শাখার সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে অতিরিক্ত টহল, যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। নগরীর ৪০ টিরও বেশী পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। টহলের পাশাপাশি বিভিন্ন এলাকায় অভিযানও চালানো হচ্ছে বলে জানান তিনি। জাহাঙ্গীর আলম আরো বলেন, মঙ্গলবার মধ্য রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে মোট ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। নারীদের তল্লাশির জন্য বুধবার সকাল থেকে মহিলা পুলিশের দুটি দল নামানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২২৪০ ঘ.