২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর থেকে মঙ্গলবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 02:35 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

সাতক্ষীরা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর থেকে মঙ্গলবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোরে দুইটি দেশে তৈরি শাটারগান, এক রাউন্ড বন্দুকের গুলি, তিনটি বোমা ও পাইপগান তৈরির সরঞ্জাম উদ্ধার করে। গ্রেপ্তার আলম শিকারি (২৫) আশাশুনি উপজেলার কামালকাঠি গ্রামের দলু শিকারির ছেলে। র‌্যাব-৬ এর মেজর জামান জানান, গোপন সংবাদ পেয়ে সখিপুর খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ মাঠ থেকে সন্ত্রাসী আলমকে আটক করা হয়। তার দেওয়া তথ্য থেকে ভোরে আশাশুনির বাঁকড়া গ্রাম থেকে অস্ত্র, গুলি, বোমা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আলমের বিরুদ্ধে বোমাবাজি, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ রয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিকালে তাকে আশাশুনি থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-৬ এর উপসহকারী পরিচালক (ডিএডি) দেলোয়ার হোসেন বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৫ ঘ.