ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহ, হত্যা ও লুটপাট মামলায় আরো ১৩ অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন।
মহানগর হাকিম মুহাম্মদ মুমিনুল হাসান নিয়ম অনুযায়ী আবেদনগুলো মামলার নথিতে রাখার নির্দেশ দিয়েছেন ।
এ নিয়ে মোট ৬৪ জন এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানালেন।
এদের অনেকে অভিযোগ করেছেন নির্যাতন করে তাদের কাছ থেকে এ স্বীকারোক্তি নেওয়া হয়েছে।
বিডিআরের অবসরপ্রাপ্ত সুবেদার মো. তোরাব আলী ছাড়া অন্য ১৬৪ ধারায় জবানবন্দি প্রত্যাহারের আবেদনকারী হলেন সিপাহি মো. আবদুল মুহিত, মো. ফারুক হোসেন, আতিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, মো. ইসমাইল সরকার, আসাদুজ্জামান, ওবায়দুল ইসলাম, শামীম আল মামুন জুয়েল, নজির আকতারুজ্জামান, আলতাফুজ্জামান, পলাশ হোসেন খান ও ড্রাইভার মো. আখতারুজ্জামান।
এদিকে ৯ মাসেও এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্ত কর্মকর্তা সিআইডি'র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ।
গত সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম একে এনামুল হক ২৩ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২০১৮ঘ.
bdnews24