২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় দুর্ঘটনায় নিহত ৫

নরসিংদী ও ফরিদপুরে বুধবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও একজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 08:02 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী ও ফরিদপুরে বুধবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও একজন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো খবর : নরসিংদী : সদর উপজেলায় বুধবার সকালে একটি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত ও একজন আহত হয়। মাইক্রোবাসটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী মোস্তফা মিয়াকে নিয়ে রায়পুরা উপজেলার নিলক্ষ্যা গ্রামের বাড়ি ফিরছিল বলে নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাগহাটা নামক স্থানে সকাল ৭টার দিকে মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।" নিহতরা হলেন- মোস্তফা মিয়ার ভাই কামরুজ্জামান (৩০), ভগ্নিপতি মোহাম্মদ আলী (৩৬) ও গাড়িচালক শামীম (২২)। আহত মোস্তফা মিয়া (৩৫) কে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে নরসিংদী সদর থানায় মামলা হয়েছে। ফরিদপুর : ভাঙ্গা উপজেলায় সকালে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- আকনবাড়িয়া গ্রামের শেখ সিদ্দিকের ছেলে কিরন (১৬) ও একই গ্রামের খলিল শিকদারের ছেলে সজীব (১৫)। ভাঙ্গা থানার ওসি মো. মারফত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জানপুর নামক স্থানে সদরপুরগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে মারা যায়। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪০০ ঘ.