২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে নাটোরে একজনের যাবজ্জীবন

বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে নাটোরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 05:42 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

নাটোর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে নাটোরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাভোগ করতে হবে তাকে। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এ এস এম জহুরুল ইসলাম মঙ্গলবার রায় দেন। সাজাপ্রাপ্ত সুমন আলী (২৫) বাগাতিপাড়া উপজেলার বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি এখন জামিনে রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ২ জুলাই সুমন প্রতিবেশী এক নারীকে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। নির্যাতনের শিকার ওই নারীর মা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলী তদন্ত শেষে সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলায় বাদীপক্ষে আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/২৩২০ ঘ.