সাভার, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী পাচারের মামলায় সাভারের আশুলিয়া থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নজরুল ইসলাম (২৫) ও বাবু ওরফে বাবুল (৩০)।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনিরা খাতুন (২০) নামে এক মহিলা সোমবার রাতে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা নারী পাচারকারী চক্রে সদস্য। প্রায় এক বছর আগে আশুলিয়া গাজিরচট এলাকার 'পিএম ফ্যাশনে' অপারেটর হিসেবে কাজ করতেন মনিরা ও পারভীন (১৪)। ওই সময় গ্রেপ্তারকৃতদের সঙ্গে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ২২ সেপ্টেম্বর রাতে বিয়ের প্রলোভন দিয়ে তাদের লালমনিরহাট সীমান্তে নিয়ে যায় এবং সহযোগীদের মাধ্যমে ভারতের শিলিগুড়ির রয়না মণ্ডল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়।
রয়না মণ্ডল তাদের ১৫ দিন বাড়িতে আটকে রেখে যৌনকর্মী হতে বাধ্য করে। পরে তাদের একটি পতিতালয়ে পাঠানো হয়। সেখান থেকে ১৫ নভেম্বর তারা কৌশলে পালিয়ে দেশে আসেন।
শিলিগুড়ির ওই পতিতালয়ে ডলি, রানী, লাকী, শিরিন, সালমা ও স্বপ্না নামে কয়েকজন বাংলাদেশি মেয়েকে আটকে রাখা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
ওসি জানান, মামলায় নয়জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন- সাগর, আলী আজগর, আশরাফ হোসেন, আব্দুল জলিল, বেল
bdnews24