২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সোমবার দুপুরে দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

টাঙ্গাইল, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সোমবার দুপুরে দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মির্জাপুর উপজেলার শুভুল্লা গ্রামের ছানোয়ার (২৬), পাঁচদানার রেফাজ ওরফে ধলা (৪৫), সদরের কাঁশীনগর গ্রামের রিফাত (২)। বাকি হতাহতদের নাম জানা যায়নি। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মির্জাপুর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার। তিনি জানান, দুপুর ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্লা এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। বাকি চারজন মারা যান কুমুদিনী হাসপাতাল ও জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৪৪ ঘ.