ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গোড়ান টেলিফোন এক্সচেঞ্জের আওতায় প্রায় এক হাজার টেলিফোনের নাম্বার মঙ্গলবার রাত থেকে বদল হচ্ছে।
বাংলাদেশ টেলিফোন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উন্নত গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে বিটিসিএল গোড়ান (আংশিক), দক্ষিণ বনশ্রী, মাদারটেক, বাসাবো (আংশিক), নন্দীপাড়া ও দক্ষিণগাঁও এলাকার টেলিফোনের প্রথম চার ডিজিট ৮২৯০ এর স্থলে ৭৮১৩ তে রূপান্তর করবে।
তবে শেষের তিনটি সংখ্যা অপরিবর্তিত থাকবে।
এ বিষয়ে গ্রাহকদের কোনো প্রশ্ন থাকলে ৭২৯০০০০ ও ৭২৯০২৩৪ নাম্বারে ফোন করে জানার জন্য অনুরোধ করেছে বিটিসিএল কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএস/এসকে/১৮২২ঘ.
bdnews24