২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ চিনি ব্যবসায়ীর স্থায়ী আগাম জামিন স্থগিত

অবৈধভাবে চিনি মজুদের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় যশোরের ১৪ ব্যবসায়ীকে হাইকোর্টের দেওয়া স্থায়ী আগাম জামিন স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 10:31 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অবৈধভাবে চিনি মজুদের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় যশোরের ১৪ ব্যবসায়ীকে হাইকোর্টের দেওয়া স্থায়ী আগাম জামিন স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ১৪ ব্যবসায়ীর স্থায়ী জামিন ৪ সপ্তাহের জন্য স্থগিত করে দেন। এ সময়ের মধ্যে সরকারকে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। সরকার পক্ষে আবেদনটি পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জহিরুল হক। রোববার ১৪ ব্যবসায়ীকে স্থায়ী আগাম জামিন দেয় হাইকোর্ট। ১৪ ব্যবসায়ী হলেন-হাফিজুর রহমান, সফিয়ার রহমান, রফিকুল ইসলাম, মধু সুদন সাহা, অলক কমুার কুন্ডু, সিরাজুল ইসলাম, সারোয়ার হোসেন, আব্দুল ওয়াহাব, আনিসুর রহমান ওরফে বড় আনিস, আনিসুর রহমান ওরফে ছোট আনিস, আব্দুল ওদুদ, রাজু আহমেদ, মো. আমিন ও চিত্তরঞ্জন কুন্ডু। গত ৬ অক্টোবর ১৪ ব্যবসায়ীকে অন্তবর্তীকালিন জামিন দেয় হাইকোর্টের এই বেঞ্চ। ৭ অক্টোবর চেম্বার জজ তাদের জামিন স্থগিত করে দেয়। ব্যবসায়ীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এফ এম মেজবা উদ্দিন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ১ অক্টোবর মামলা দুটি দায়ের করেন। একটি মামলায় ৩ হাজার ৯১০ বস্তা এবং অপর মামলায় ৬৭ হাজার ১০০ বস্তা চিনি অবৈধভাবে মজুদ রাখার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৬২৯ঘ.