কিশোরগঞ্জ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে চলমান কিশোরগঞ্জ অবরোধ কর্মসূচি আগামী সাতদিনের জন্য স্থগিত করা হয়েছে।
এতে টানা তিনদিন পর সোমবার সকাল থেকে কিশোরগঞ্জ ও ভৈরবের মধ্যকার সড়ক, রেল ও নৌ যোগাযোগ চালু হয়েছে।
রোববার রাত ১০টায় পরিষদের নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসুচি সাময়িকভাবে প্রত্যাহারের ঘোষণা দেন।
এসময় কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সিরাজউদ্দিন, উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহ্মেদ বুলবুল, পৌর মেয়র ফখরুল আলম আক্কাছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিরাজউদ্দিন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১৯ নভেম্বর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা করা হবে। এ দিনকে সামনে রেখে সরকার আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য যে কোন নাশকতা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কাবস্থা গ্রহণ করেছে। এর সঙ্গে সঙ্গতি রেখেই বৃহত্তর স্বার্থে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
তবে দাবি আদায়ে ভবিষ্যতে আরো কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
প্রস্তাবিত ভৈরব জেলা বাস্তবায়ন পরিষদ শুক্রবার থেকে লাগাতার এ অবরোধ কর্মসূচির ডাক দেয়।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের এলাকা ভৈরবকে দেশের ৬৫তম জেলা করার জন্য মন্ত্রিসভা স
bdnews24