২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ট্রলার থেকে জাটকা ও গম উদ্ধার, আটক ১৩

উপকূলরক্ষী বাহিনী শরীয়তপুরের গৌরাঙ্গ বাজার এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ও গম উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 06:56 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

চাঁদপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- উপকূলরক্ষী বাহিনী শরীয়তপুরের গৌরাঙ্গ বাজার এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ও গম উদ্ধার করেছে। শনিবার রাতে ৩০ মণ জাটকা এবং রোববার সকালে ছয় শ' মণ গম উদ্ধার করা হয়। দুই অভিযানে ১৩ জনকে আটকও করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর (কোস্টগার্ড) সদস্য মঞ্জুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১টার দিকে একটি ট্রলার থেকে ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। সেখান থেকে নয় জেলেকে আটক করা হয়। তাদের নাম জানা যায়নি। তিনি বলেন, রোববার সকালে জাটকাগুলো চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা অমিয় চন্দ্র দাসের কাছে এবং আটকদের চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মঞ্জুরুল আরও জানান, রোববার সকাল সাড়ে ৭ টার দিকে একটি ট্রলার থেকে ছয়শ' মণ চোরাই গমসহ চারজনকে আটক করা হয়। এরা হলেন রিপন, স্বপন, আকতার ও সাইফুল। বিভিন্ন জাহাজ থেকে চুরি করে তা বিক্রির জন্য নেওয়া হচ্ছিল বলে আটকরা জানান। আটকদের চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০০৩৫ ঘ.