২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে রেশম মেলা শুরু

ঐতিহ্যবাহী রেশমের সুদিন ফিরিয়ে আনতে রাজশাহীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী রেশম মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 05:34 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

রাজশাহী, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঐতিহ্যবাহী রেশমের সুদিন ফিরিয়ে আনতে রাজশাহীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী রেশম মেলা। নগর ভবনের গ্রিন প্লাজায় রোববার সকালে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন মেলার উদ্বোধন করেন। রেশমের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মেয়র। রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মঞ্জুর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সমিতির সাবেক সভাপতি মেরাজুল আলম, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক আবু তালিব ও রেশম বোর্ডের সদস্য জামাল উদ্দিন শাহ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট এবং রেশম বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। মেলায় আসা দর্শনার্থীরা রেশমের বিভিন্ন ধরনের পোশাক কেনার পাশাপাশি রেশম গুটি থেকে সূতা তৈরির প্রক্রিয়াও দেখতে পারবেন বলে আয়োজকরা জানান। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছবি দেখানো হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৩০ ঘ.