সাভার, ১৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের গেরুয়া বাজার থেকে শনিবার গভীর রাতে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার মো. পলাশ (২৫) ও বরিশালের কাঠালিয়া উপজেলার সুগনীয়া এলাকার তরিকুল ইসলাম ওরফে কালা স্বপন ওরফে তেনা স্বপন (৩৫)।
র্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার করার পর এদের কাছ থেকে সাত রাউন্ড গুলিভর্তি ৭.৬৫ বোরের চীনের তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়।
তাদের থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এখনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩৬ ঘ.
bdnews24