২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বৃদ্ধ খুন, গ্রেপ্তার ১

জমিজমা নিয়ে সংঘর্ষে শনিবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত পিয়ার আলী (৭০) উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

সাতক্ষীরা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিজমা নিয়ে সংঘর্ষে শনিবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত পিয়ার আলী (৭০) উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পিয়ারের নাতি শহিদুল ইসলাম রোববার সকালে চারজনকে আসামি করে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিরা হলেন- হামিজ উদ্দীন, আবুল হোসেন, রেজাউল ইসলাম ও মোহাম্মাদ খোদাবক্স। এর মধ্যে হামিজ উদ্দীনকে পুলিশ দুপুরে গ্রেপ্তার করেছে। শ্যামনগর থানার উপ-পরিদর্শক অনিমা রানী বলেন, খানপুর গ্রামের পিয়ার আলীর সঙ্গে প্রতিবেশী আবুল হোসেন ও হামিজ উদ্দীনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে আবুল হোসেন লোকজন নিয়ে ওই জমি দখল করতে গেলে পিয়ার আলীর লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় লাঠির আঘাতে পিয়ার আলী আহত হন। শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৬ ঘ.