২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ পুলিশ কর্মকর্তার পদে রদবদল

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে পুলিশ সুপার পদমর্যাদার ২৩ পদে রদবদল করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে পুলিশ সুপার পদমর্যাদার ২৩ পদে রদবদল করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এদের মধ্যে অতিরিক্ত আইজিপি ফণীভূষণ চৌধুরীকে পুলিশ সদরদপ্তরে নিয়োগ করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান এ কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন। অন্যদের মধ্যে পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি-চলতি দায়িত্ব) আব্দুস সালামকে সারদা পুলিশ একাডেমির কমান্ড্যান্ট, রাজশাহীর পুলিশ সুপারিনটেনডেন্ট এ এফ এম মাসুম রাব্বানীকে পুলিশের বিশেষ শাখার (এসবি) সুপারিনটেনডেন্ট, চাঁদপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট কৃষ্ণপদ রায়কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার, বান্দরবানের পুলিশ সুপারিনটেনডেন্ট রেজাউল করিমকে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার, টাঙ্গাইলের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমানকে ডিএমপির উপ-কমিশনার, পিরোজপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট শহীদুল্যাহ চৌধুরীকে চাঁদপুরের সুপারিনটেনডেন্ট করা হয়েছে। এসবির বিশেষ সুপারিনটেনডেন্ট শাহ আলমকে পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), কিশোরগঞ্জের সুপারিনটেনডেন্ট ভানু লাল দাসকে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার, সারদা পুলিশ একাডেমির সুপারিনটেনডেন্ট গাজী জসিম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), বরগুনার সুপারিনটেনডেন্ট সিদ্দিকী তাজিলুর রহমানকে সারদা পুলিশ একাডেমির সুপারিনটেনডেন্ট, টাঙ্গাইলের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট বশির আহম্মদকে পিরোজপুরের সুপারিনটেনডেন্ট (চলতি দায়িত্ব), পুলিশ সদরদপ্তরে সংযুক্ত আনোয়ার হোসেনকে একই দপ্তরের এআইজি করা হয়েছে। এছাড়া ঢাকা জেলার সুপারিনটেনডেন্ট মাহবুবুর রহমানকে পুলিশ সদরদপ্তরের এআইজি, এসবির বিশেষ সুপারিনটেনডেন্ট আবু নাছের মোহাম্মদ খালেদকে বগুড়া এপিবিএন'র অধিনায়ক, বগুড়া এপিবিএন'র অধিনায়ক দেলোয়ার হোসেন মিয়াকে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার, ডিএমপির উপ-কমিশনার খন্দকার মহিদ উদ্দিনকে রাজশাহীর সুপারিনটেনডেন্ট, এআইজি মাহবুব হাকিমকে বরগুনার সুপারিনটেনডেন্ট, আবদুল্লাহ আল মাহমুদকে সিআইডির বিশেষ সুপারিনটেনডেন্ট, ফজলুর রহমানকে সদরদপ্তরের এআইজি, সদর দপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আবু সুফিয়ানকে এসবির বিশেষ সুপারিনটেনডেন্ট, সদরদপ্তরের এআইজি হাসান-উল হায়দারকে সিলেট এপিবিএন'র অধিনায়ক, এবং চট্টগ্রাম এপিবিএন'র অধিনায়ক এস. এম রোকন উদ্দিনকে টাঙ্গাইলের সুপারিনটেনডেন্ট পদে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২২০৫ঘ.