কিশোরগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভৈরববাসীর কিশোরগঞ্জ অবরোধ কর্মসূচি রোববার তৃতীয় দিনের মতো চলছে।
রাষ্ট্রপতির কুশপুত্তলিকা পোড়ানোর প্রতিবাদ এবং ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে লাগাতার এ কর্মসূচির ডাক দেওয়া হয়।
অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে কিশোরগঞ্জ জেলা সদরের চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সবাই।
গত দু'দিনের মতো রোববারও সকাল থেকে অবরোধকারীরা ভৈরব 'দুর্জয় চত্বর', রেল স্টেশন ও নৌ বন্দর অবরোধ করে রাখে। ফলে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এবং কিশোরগঞ্জ অভিমুখী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
অবরোধের কারণে কিশোরগঞ্জমুখী বাস ও ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটের ভৈরব হয়ে চলাচলকারী ট্রেনগুলো যথারীতি চলছে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের এলাকা ভৈরবকে দেশের ৬৫তম জেলা করার জন্য মন্ত্রিসভা স
bdnews24