রাজশাহী, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে গভীর রাতে তল্লাশি চালিয়ে পুলিশ ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেপ্তার ও তাদের নিয়ন্ত্রিত একটি কক্ষ থেকে গান পাউডার সদৃশ বিস্ফোরক উদ্ধার করেছে।
অভিযান শেষে শনিবার রাত সোয়া ২টার দিকে প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আরো ৩০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদের বেশিরভাগই বহিরাগত। গত ১ জুন বিশ্ববিদ্যালয় খোলার পর এটিই সবচেয়ে বড়ো ধরনের তল্লাশি অভিযান।
১৩ মার্চ ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষে শিবির নেতা নোমানী নিহত হন। এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রক্টর জানান, শনিবার রাত ১১ থেকে তিন ঘণ্টারও বেশি সময় ধরে পুলিশের প্রায় তিনশ' সদস্য তিনটি হলে অভিযান চালায়।
পুলিশের একজন কর্মকর্তা জানান, একই সময়ে নগরীর বিনোদপুর এলাকায় ইসলামী ছাত্র শিবিরের মেসগুলোতে তল্লাশি চালানো হয়। হল তিনটি হচ্ছে নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী ও শাহ মখদুম হল।
বিনোদপুর এলাকাটি শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানকার বিভিন্ন ভবনে শিবির কর্মীরা মেস করে থাকে।
তিনি জানান, ছাত্রলীগ ও শিবিরের মধ্যে উত্তেজনার পর শনিবার রাতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
মহানগর পুলিশের সহকারী পরিদর্শক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছেন, এ সময় নবাব আব্দুল লতিফ হল শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাসমত আলী লিটন গ্রেপ্তার করা হয়।
তার ক থেকে ককটেল পাওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান। পরে লতিফ হলের তালাবদ্ধ ৩২৯ নম্বর ক থেকে একটি বোতলে গান পাউডার সদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়।
পুলিশ এটিকে গান পাউডার বলেই সন্দেহ করছে জানিয়ে প্রক্টর বলেন, তবে পরীা-নিরীার পরই নিশ্চিত হওয়া যাবে এগুলো গান পাউডার কিনা। শুক্রবার রাতেও মাদার বখ্শ হলে তল্লাশি চালানো হয়।
এর আগে বুধবার রাতে মাদার বখ্শ ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে দুটি ককটেল উদ্ধার এবং ছাত্র শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোসতাক আহমেদ জানান, ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টির পর শিবির কর্মীরা হলে অস্ত্র মজুদ করছে বলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অভিযোগ করার পর এ অভিযান শুরু হয়।
শিার্থীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবাব আব্দুল লতিফ হল শাখার ছাত্রলীগ কর্মী সোহেল হলে ঢোকার সময় ফটকে ছাত্র শিবির কর্মী পারভেজ ও সানোয়ারসহ ২৫/৩০ জন তাকে হুমকি দেয়। একই সময় শিবিরের আরও ৩০/৪০ জন কর্মী ওই হলের সামনে মহড়া দেয়।
খবর শুনে ছাত্রলীগের নেতা-কর্মীরাও সেখানে জড়ো হলে উত্তেজনার সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/০২৩৫ ঘ.
bdnews24