বরগুনা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনা সদর উপজেলার ছোট লবনগোলা হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে শুক্রবার সকালে ধর্ষণের চেষ্টা চালায় এক দুর্বৃত্ত।
এলাকার লোকজন অভিযুক্ত নিজাম বয়াতিকে (৪৬) আটক করে পুলিশ দিয়েছে।
ছোট লবনগোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবাহান, সহকারী শিক্ষক জাহিদুল হক বাবুল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফিজ উদ্দিন গাজী সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৯ টার দিকে ছাত্রীটি বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল।
একই গ্রামের সেন্টু ও রাসেল জানান, চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার এবং নিজামকে আটক করেন। পরে নিজামকে পুলিশে দেওয়া হয়।
ছাত্রীটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তারা জানান।
বরগুনা সদর থানার ওসি মো. বাবুল আখতার জানান, মেয়েটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৭ ঘ.
bdnews24