২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে 'মলম পার্টি'র ৮ সদস্য গ্রেপ্তার

সাভারের নিরিবিলি এলাকা থেকে শুক্রবার সকালে 'মলম পার্টির' আট সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 10:11 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

সাভার, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নিরিবিলি এলাকা থেকে শুক্রবার সকালে 'মলম পার্টির' আট সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। তাদের ব্যবহার করা যাত্রীবাহী একটি বাসও আটক করা হয়েছে। মলম পার্টির সদস্যদের কাছে পাওয়া গেছে মলম, মরিচের গুঁড়া ও ছোরা। আটককৃতরা হলেন- উজ্জ্বল (২৬), জনি মিয়া (২০), আলম (২২), বিল্লাল হোসেন (২৬), লাবলু (৩০), আশরাফুল হাসান রনি (২৯), তাজুল ইসলাম (২৫) ও শফিকুল ইসলাম (৩০)। পরে এদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-৪ সাভার ক্যাম্প অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাহ্ মিজান-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদকে সামনে রেখে যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নিতে সাভার এলাকায় একটি মলম পার্টি তৎপর হয়ে ওঠেছে- এ তথ্যের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় সকাল ৮টার দিকে এই অভিযান চালানো হয়। আটক লাবলু সাংবাদিকদর জানান, তারা কখনো বাস ভাড়া নিয়ে আবার কখনো বাসের যাত্রী সেজে লোকজনের চোখে মলম দিয়ে তারা সর্বস্ব লুট করে নেয়। স