২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র গুলিতে বাংলাদেশী নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বৃহস্পতিবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ আলী (৩৫) নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 05:17 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

লালমনিরহাট, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বৃহস্পতিবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ আলী (৩৫) নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। বাংলাদেশ রাইফেলস'র (বিডিআর) লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিডিআর কর্মকর্তারা জানান, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কিসামত নিজ্জমা গ্রামের মোহাম্মদ আলী ভোর ৬টার দিকে সীমান্তের ৮৫৪ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় রতনপুর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়। বিডিআর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মোহাম্মদের লাশ ফেরত চায়। এ নিয়ে সকাল ১০ টায় বিডিআর-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও হয়েছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত লাশ ফেরত দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২১২ ঘ.