২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনে বৈষম্য নিরসনের দাবি সিপিবির

সদ্য ঘোষিত সরকারি বেতন স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন গ্রেডের মধ্যে 'বৈষম্য' দূর করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সদ্য ঘোষিত সরকারি বেতন স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন গ্রেডের মধ্যে 'বৈষম্য' দূর করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। 'বাজার পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে' সর্বনিম্ন বেতন ৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার দলের সভাপতি মঞ্জুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে এসব দাবি জানান। বুধবার মন্ত্রিসভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল অনুমোদন হয়। এতে সর্বনিম্ন বেতন নির্ধারণ হয়েছে ৪ হাজার একশ' টাকা। সিপিবির অন্যান্য দাবির মধ্যে রয়েছে সরকারি কর্মচারিদের পাশাপাশি শ্রমজীবীদের জাতীয় ন্যুনতম মজুরি নির্ধারণ, গণবন্টন ব্যবস্থায় নিম্ন আয়ের মানুষের রেশনিং সুবিধা দেওয়া, নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি আবাসন এবং শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা। বিবৃতিতে বলা হয়, পাঁচ বছর পর বেতুন স্কেল ঘোষণা হলেও এতে নিুস্তরের কর্মচারিরা উপকৃত হবেন না। উল্টো এ সময়ে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, তাতে স্বল্প বেতনে নিম্ন কর্মচারিদের জীবন ধারণই কঠিন হয়ে পড়বে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলেও এতে মত দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এসকে/২২৩০ঘ.