রাঙামাটি, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা সচিব চাকমাকে বৃহস্পতিবার দুপুরে মুক্তির দেওয়ার পর কারা ফটক থেকে আবার গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার তিনি কতুকছড়ি ইউপি চেয়ারম্যান জ্ঞান লাল চাকমার হত্যা, অপহরণ ও চাঁদাবাজি মামলা এবং সেনা কর্মকর্তা ক্যাপ্টেন গাজী হত্যা মামলায় জামিন পান।
রাঙামাটি সদর থানার উপ-পরিদর্শক নাজির উদ্দীন শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সচিব চাকমার বিরুেেদ্ধ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সচিবকে কারা ফটক থেকে গ্রেপ্তার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইউপিডিএফ'র জেলা সন্বয়কারী শান্তি দেব চাকমা।
অবিলম্বের তার মুক্তির দাবি করে বিবৃতি বলা হয়, সচিবকে গ্রেপ্তারের পেছনে বিশেষ কোন মহলের ইন্ধন রয়েছে।
গত ২ ফ্রেরুয়ারি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বগাছড়ি এলাকা থেকে সচিবকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৮ ঘ.
bdnews24