২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে গ্রেপ্তার দুজন একদিনের হেফাজতে

গাজীপুরের টঙ্গীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দুজনকে একদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 02:35 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

গাজীপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দুজনকে একদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার গাজীপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. সাইফুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ তাদের ১০দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায়। শুনানি শেষে হাকিম একদিনের অনুমতি দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালত পরিদর্শক রবিউল ইসলাম। বুধবার মনির হোসেন ওরফে বোমা মনির (৩৪) ও কামাল ওরফে চোরা কামাল নামের এই দুজনকে টঙ্গীর এরশাদনগর ছোট বাজার থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৩১ অক্টোবর ঢাকার অদূরে টঙ্গীতে নিপ্পন গার্মেন্টস নামের একটি কারখানা বন্ধ ঘোষণার জেরে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে তিনজন মারা যান। এই ঘটনায় পুলিশ নিহত দুই ব্যক্তিসহ কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই থেকে তিন হাজার জনের বিরুদ্ধে একটি মামলা করে। ঘটনার দিন আটক আটকজনকে এই মামলা গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.