২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে চার রোহিঙ্গা আটক

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদর থেকে বুধবার মিয়ানমারের চার রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 11:04 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

বান্দরবান, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদর থেকে বুধবার মিয়ানমারের চার রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। আটক রশিদ আহম্মদ (৩৬), জাহেদ হোসেন (১৯), জসিম (২৭) ও আশুমিয়া (৩২) আরাকান রাজ্যের বুচিডং এলাকার বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছেন। তাদের বাংলাদেশ রাইফেলস্'র (বিডিআর) মাধ্যমে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও-১) লিয়াকত আলী রোকনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েকমাস থেকে পুলিশ ও বিডিআর জেলার বিভিন্ন এলাকা থেকে রোহিঙ্গাদের আটক করে মিয়ানমারে ফেরত পঠানো হচ্ছে। গত জুন থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পুলিশের হিসাব মতে প্রায় ২০০ রোহিঙ্গাকে মিয়ানমার পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৫ ঘ.