২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআরপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)'র ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 09:22 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

সাভার, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)'র ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার। 'ইউনিটি ইন ডাইভারসিটি-থার্টি ইয়ার্স অফ সিআরপি' শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সাভারে সিআরপির প্রধান কার্যালয়ে সকালে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব শুরু হয়। শিশুদের হাতে মোমবাতি তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন সিআরপি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলরি এ টেইলর। এসময় সিআরপির নির্বাহী পরিচালক এমদাদ মোসলেমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে সিআরপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। ভেলরি এ টেইলর'র নেতৃত্বে শোভাযাত্রায় প্রতিবন্ধী, বিদেশী স্বেচ্ছাসেবকরা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১৫১৬ ঘ.