২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিল হবে অনুদান, ঋণ নয়: দীপু মনি

পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেছেন, জলবায়ু পরিবতনের প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য 'ঋণ নয়, অনুদান' হিসেবে অভিযোজন তহবিল যোগানোর ব্যাপারে আসন্ন কোপেনহেগেন সম্মেলনে একটি সমঝোতা হতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেছেন, জলবায়ু পরিবতনের প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য 'ঋণ নয়, অনুদান' হিসেবে অভিযোজন তহবিল যোগানোর ব্যাপারে আসন্ন কোপেনহেগেন সম্মেলনে একটি সমঝোতা হতে হবে। মালদ্বীপের রাজধানী মালেতে মঙ্গলবার ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সম্মেলনে তিনি এ কথা বলেন। (বিস্তারিত) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দীপু মনি বলেন, "উন্নত দেশগুলোকে অবশ্যই তাদের বৈদেশিক উন্নয়ন সহায়তার বাইরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করতে হবে।" তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে পরিবেশগত শরণার্থীর সংখ্যা দাঁড়াবে দুই কোটি। এছাড়া বাংলাদেশের ৩০ শতাংশ ভূখন্ড পানির নিচে তলিয়ে যাবে। সম্মেলনে দেওয়া ভাষণে পররাষ্ট্র মন্ত্রী বলেন, "কোপেনহেগেন সম্মেলনে ক্ষতিগ্রস্থ দেশগুলোর জন্য একটি জলবায়ু অভিযোজন তহবিলের ব্যাপারে অবশ্যই মতৈক্য হওয়া প্রয়োজন। "অভিযোজন এবং প্রযুক্তি হস্তান্তরের তহবিল অবশ্যই ঋণ নয়, অনুদান আকারে আসতে হবে এবং এই অর্থায়ন হতে হবে উন্নত দেশগুলোর প্রতিশ্র"ত বৈদেশিক উন্নয়ন সহায়তার অতিরিক্ত।" জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ১৭টি দেশ নিয়ে ৯-১০ নভেম্বর মালদ্বীপ এ সম্মেলন ডেকেছে। আগামী ডিসেম্বরে কোপেনহেগেনে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে মালদ্বীপের এ উদ্যোগ। এ সম্মেলনের লক্ষ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত তহবিল সরবরাহ এবং গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমানোয় ধনী দেশগুলোর ওপর চাপ বাড়াতে একটি সমন্বিত প্রস্তাব গ্রহণ করে তা কোপেনহেগেন সম্মেলনে উপস্থাপন করা। দীপু মনি উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য বৈদেশিক উন্নয়ন সহায়তার অঙ্গীকার অবিলম্বে পূরণ করতেও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত দেশগুলো গ্রিন হাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী না হলেও তারাই ভোগান্তি পোহাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ উপকূলীয় এলাকায় পোল্ডার ও বাঁধ নির্মাণসহ বিভিন্ন স্থাপনা নির্মাণে এক হাজার কোটি ডলারেরও বেশী ব্যয় করেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আরো বেশী করে প্রাকৃতিক দুর্যোগ হবে এবং এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, নদী খননে বাংলাদেশের আরও তহবিলের প্রয়োজন। দীপু মনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশাল ব্যয় নির্বাহে সহায়তার জন্য আন্তর্জাতিক স