২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস মালিকদের সংঘর্ষ-ভাংচুর

হবিগঞ্জ-সিলেট সড়কে চলাচলকারী বিরতিহীন বাস মালিকদের দু'টি পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

হবিগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ-সিলেট সড়কে চলাচলকারী বিরতিহীন বাস মালিকদের দু'টি পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনার পর থেকে হবিগঞ্জ-সিলেট পথে বাস চলাচল বন্ধ রয়েছে। উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত মটর মালিক সমিতির সদস্য গণি মিয়া, পিয়ন কুদ্দুছ মিয়া, মান্না, মাসুদ ও দুর্জয়কে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সবার নাম জানা যায়নি। হবিগঞ্জ সদর থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী সাংবাদিকদের জানান, হবিগঞ্জ মটর মালিক গ্র"প'র একটি অংশ আলাদা হয়ে হবিগঞ্জ-সিলেট সুপার এক্সপ্রেস নামের আরেকটি গ্র"প গঠন করে। এ নিয়ে কয়েকমাস ধরে দুই গ্র"পের মধ্যে বিরোধ চলছিল। ওসি জানান, দুপুরে জেলার শায়েস্তানগর এলাকা থেকে সুপার এক্সপ্রেস'র একটি গাড়ি সিলেটের উদ্দেশে যাত্রা করে। বাসটি শায়েস্তাগঞ্জের কলিমনগর এলে প্রতিপক্ষ ভাংচুর করে। এই খবর পেয়ে সুপার এক্সপ্রেস গ্র"পের লোকজন শায়েস্তাগঞ্জ গোল চত্বরে মটর মালিক গ্র"পের একটি বাস ভাংচুর করে। এরপর বেলা ২টার দিকে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট ও আশপাশ এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে তারা লাঠিসোটা ব্যবহার এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আরো অন্তত ২৫টি বাস ভাংচুর হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩৯ ঘ.