ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুটানে চারদিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে দেশে ফিরেছেন।
দুপুর সোয়া একটায় তাকে বহনকারী বিমানটি জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছে। বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, কৃষি মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী, তিন বাহিনীর প্রধানসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৪৩৩ ঘ.
bdnews24