২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

গাজীপুর শহরের রাজবাড়ি এলাকা থেকে রোববার এক তালিকভুক্ত সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 06:09 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

গাজীপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর শহরের রাজবাড়ি এলাকা থেকে রোববার এক তালিকভুক্ত সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার শহীদুল ইসলাম ভূট্টো'র (৩৫) বিরুদ্ধে জেলার কালীগঞ্জ থানায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। কালীগঞ্জ থানার ওসি আব্দুল আওয়াল বলেন, গোপন সংবাদ পেয়ে বিকাল ৩টার দিকে ভূট্টোকে গ্রেপ্তার করা হয়। ভূট্টো কালীগঞ্জ থানার ৭ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.