নাটোর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাথর কণার সঙ্গে রঙ মিশিয়ে ভেজাল সার তৈরির অভিযোগে নাটোর সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে পুলিশ রোববার ভোরে তিনজনকে গ্রেপ্তার করেছে।
এ সময় ৬০ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- মোহনপুর গ্রামের শহীদুল ইসলাম (৩৫), মান্নাফ মহলদার (৩০) ও রাজু আহম্মেদ (৩২)।
সদর থানার উপ-পরিদর্শক দৌলত খান বলেন, গোপন সংবাদ পেয়ে গ্রামের মোমিন উদ্দিনের বাড়ি থেকে পুলিশ ভেজাল সার তৈরির সময় তিনজনকে গ্রেপ্তার করে। তবে বাড়ির মালিক মোমিন উদ্দিন পালিয়ে গেছেন।
এসআই জানান, গ্রেপ্তারকৃতরা পাথরের কণার সঙ্গে রঙ মিশিয়ে ভেজাল ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও মিউরেট অব পটাশ (এমপি) সার তৈরি করছিল।
উপ-পরিদর্শক দৌলত খান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪২ ঘ.
bdnews24