২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা পরিষদে সাংসদদের কর্তৃত্ব নিয়ে আদালতের প্রশ্ন

উপজেলা পরিষদে সাংসদদের কর্তৃত্ব নিয়ে সরকারের ব্যাখ্যা জানতে চেয়েছে উচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-উপজেলা পরিষদে সাংসদদের কর্তৃত্ব নিয়ে সরকারের ব্যাখ্যা জানতে চেয়েছে উচ্চ আদালত। উপজেলা পরিষদ আইন সম্পর্কিত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এক আদেশে রোববার হাইকোর্ট বলেছে, "সাংসদদের উপদেষ্টা রাখা ও পরিকল্পনায় অনুমোদন দেওয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না ?" রোববার বিচারপতি মোহম্মদ আনোয়ারুর হক ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চ মানিকগঞ্জের তিন উপজেলা চেয়ারম্যানের দায়ের করা রিট আবেদনের ফলে এ আদেশ দেন। আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাচিবিক দায়িত্ব পালনের পরিবর্তে স্থায়ী কমিটির সভাপতি রাখার বিধানও কেন অবৈধ হবে না তাও জানাতে বলেছে আদালত। জবাব দিতে সরকারকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন খান, সাটুরিয়ার আবদুল মজিদ ও মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা রোববার রিট আবেদনটি দায়ের করেন। তাদের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন, ও ড. শাহ্দীন মালিক। আদেশের পর শাহ্দীন মালিক সাংবাদিকদের বলেন, "উপজেলা পরিষদ সংশোধন আইনের চারটি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।" চলতি বছরের ৬ এপ্রিল সাংসদদের কর্তত্ব দিয়ে প্রণীত 'উপজেলা পরিষদ বিল ২০০৯' পাস হয়। তখন থেকেই উপজেলা চেয়ারম্যানরা এর বিধোধিতা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/