২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দোকানিকে গুলি

বাকিতে পণ্য বিক্রি করতে অস্বীকার করায় সাভারের দুর্গাপুর এলাকার পূর্ব মহল্লায় শনিবার রাতে এক মুদি দোকানিকে গুলি করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 12:16 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

সাভার, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাকিতে পণ্য বিক্রি করতে অস্বীকার করায় সাভারের দুর্গাপুর এলাকার পূর্ব মহল্লায় শনিবার রাতে এক মুদি দোকানিকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুক, পেট ও পিঠে গুলিবিদ্ধ দোকানি সুমন মিয়াকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গাঙ্গুটিয়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১১টার দিকে সুমন মিয়ার দোকানে যায় ৫/৬ জন যুবক। তারা বিস্কুট খেয়ে চলে যাওয়ার সময় তিনি টাকা চান। কিন্তু তারা টাকা না দিয়ে বাকির খাতায় লিখে রাখতে বলে। সুমন বাকি দিতে রাজি না হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সুমনকে মারধর করে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে সুমনকে গুলি করে তারা। এসআই হাই বলেন, ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সুমনের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ৫/৬ জন আসামি করে একটি মামলা করেছেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮০২ ঘ.