২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

রাজধানীর সূত্রাপুর এলাকার রায়সাহেব বাজার লেনে রোববার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 08:29 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর এলাকার রায়সাহেব বাজার লেনে রোববার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক (৬৫) চকবাজারের অ্যালুমিনিয়াম ব্যবসায়ী। একই এলাকায় একদিন আগেই ছিনকাইকারীরা গুলি চালিয়ে একজনের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। রাজ্জাকের শ্যালক টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে দোকান বন্ধ করে রাজ্জাক গেন্ডারিয়া বড় মেয়ের বাসায় যান। সেখান থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। রাজ্জাকের কারখানা রজনী বোস লেনে। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজ্জাককে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন নিয়ে যায় দৃর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪২৫ ঘ.