২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপসের বোমা মামলা: ৩ জন কারাগারে

সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা মামলায় বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত মহিউদ্দিনের দুই ছেলে মাহবুবুল হাসান এমরান ও নাজমুল হাসান সোহেল এবং ফ্রিডম পার্টি নেতা আব্দুর রহিমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা মামলায় বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত মহিউদ্দিনের দুই ছেলে মাহবুবুল হাসান এমরান ও নাজমুল হাসান সোহেল এবং ফ্রিডম পার্টি নেতা আব্দুর রহিমকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার বিকালে মহানগর হাকিম মেহেদি হাসান তাদের বিরুদ্ধে আর কোনো জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন না থাকায় এ আদেশ দেন। আদালতে পুলিশের সংশ্লিষ্ট জেনারেল রেকর্ডিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএইচ/২৩১৫ ঘ.