জামালপুর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলার চান্দাপাড়া বাজারে শুক্রবার রাতে আগুনে ৮টি দোকান পুড়ে গেছে।
দমকল বাহিনীর জামালপুর ও শেরপুরের ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার রহুল আমীন।
তিনি বলেন, "রাত সাড়ে ১১টায় চান্দাপাড়া বাজারের একটি সিমেন্টের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্য দোকানে ছড়িয়ে পড়ে।"
আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে বৈদ্যুতিক সামগ্রী, ওষুধ ও মনোহারী দোকান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24