২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দার্শনিক দুর্বলতার কারণে সিপাহী-জনতার বিপ্লব ব্যর্থ হয়েছে'

ভারতীয় উপমহাদেশে বিপ্লবের নতুন তত্ত্ব নিয়ে আসার পরও কিছু দার্শনিক দুর্বলতার কারণে কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী-জনতার বিপ্লব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় উপমহাদেশে বিপ্লবের নতুন তত্ত্ব নিয়ে আসার পরও কিছু দার্শনিক দুর্বলতার কারণে কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী-জনতার বিপ্লব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমিরেটাস প্রবীণ এ শিক্ষক বলেন, "বুর্জুয়া রাষ্ট্র ব্যবস্থা যে সব প্রতিষ্ঠানের ওপর দাঁড়িয়ে থাকে, সেনাবাহিনী তার অন্যতম। অথচ তাহের সেনাবাহিনীকে দিয়েই সমাজতান্ত্রিক বিপ্লব করতে চেয়েছেন। এ ধারা ভারতীয় উপমহাদেশে এর আগে দেখা যায়নি।" শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মিলন কেন্দ্রে (টিএসসি) কর্নেল তাহের সংসদ আয়োজিত সিপাহী-জনতার অভ্যুত্থানের ৩৪-তম বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, "সাম্রাজ্যবাদের কিছু স্থানীয় দোসর সুকৌশলে তার (তাহের) বিপ্লবের অংশীদার হয়ে যায়। যারা পরে বিপ্লবকে প্রতিবিপ্লবে রূপান্তরিত করে এর মূল উদ্দেশ্যকেই ব্যর্থ করে দেয়।" দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক আবু সাঈদ খান আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, দলতন্ত্র, পরিবারতন্ত্র, কালো টাকা, পেশিশক্তি, মৌলবাদ, সা