জামালপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতারণায় মামলায় জামালপুরের বকশিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল কাইয়ুমকে শুক্রবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে দেওয়ার কথা বলে ৭৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার মামলাটি করেন উপজেলার বগারচর এলাকার সাখাওয়াত হোসেন।
বকশিগঞ্জ থানার ওসি নাসির আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা সদরের বাসা থেকে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকলেও চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও লোকজনের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৬ ঘ.
bdnews24