২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুর্ঘটনায় গাড়িচালক নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকারের চালক নিহত এবং চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 08:38 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

বাগেরহাট, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকারের চালক নিহত এবং চারজন আহত হয়েছেন। ঢাকা ছেড়ে আসা গাড়িটি সকাল ৮টার দিকে বাগেরহাট-খুলনা সড়কের ফকিরহাটের পিলজংগ কাঁঠালতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় বলে জানান মহাসড়ক পুলিশের বাগেরহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অবনী চন্দ্র দাস। দুর্ঘটনায় প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম (৩৬) ঘটনাস্থলেই মারা যান। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চৌদ্দ গোপাল গ্রামের আব্দুল কাদের মৌলভীর ছেলে বলে পুলিশ জানিয়েছে। আহতদের খুলনার রূপসা উপজেলার তিলক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সুরাইয়া হালিম (৪৫)। তিনি ঢাকার সেগুনবাগিচা এলাকার বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪২৭ ঘ.