২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল ব্যাহত

কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরি চলাচল বৃহস্পতিবার রাত থেকে ব্যাহত হলেও শুক্রবার দুপুর থেকে পারাপার স্বাভাবিক বলে ঘাট কর্মকর্তারা জানিয়েছেন। তবে দুই দফায় ১০ ঘণ্টা পারাপার বন্ধ থাকায় দুই ঘাটে গাড়ির জট লেগে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 06:56 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

রাজবাড়ী, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরি চলাচল বৃহস্পতিবার রাত থেকে ব্যাহত হলেও শুক্রবার দুপুর থেকে পারাপার স্বাভাবিক বলে ঘাট কর্মকর্তারা জানিয়েছেন। তবে দুই দফায় ১০ ঘণ্টা পারাপার বন্ধ থাকায় দুই ঘাটে গাড়ির জট লেগে আছে। দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক অর্পণ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ফেরিগুলো চলছে। তবে ঘাটে যানজট রয়েছে। শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার ব্যাপক সংখ্যক লোকজন রাজধানী ছাড়ে। এপারের পাটুরিয়া ঘাটে আটকে পড়া বেশির ভাগই নৈশ কোচ। এছাড়া পণ্যবাহী ট্রাকও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এর মানিকগঞ্জ প্রতিনিধি জানান, পাটুরিয়া ঘাটে প্রায় চারশ ট্রাক এবং দেড়শ মাইক্রোবাস ও নৈশ কোচ আটকে আছে। প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানজটের। অর্পণ কুমার জানান, কুয়াশার কারণে প্রথম দফা বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৪টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় শুক্রবার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১২৩০ ঘ.