ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদের এনজিওপ্লাস্টি করা হয়েছে।
তিনি এখন শঙ্কামুক্ত জানিয়ে ল্যাবএইড হাসপাতালের প্রধান তথ্য কর্মকর্তা মেজবাহ ইয়াজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবুল কালাম আজাদ করোনারি কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রয়েছেন।
ধমনীতে ব্লক অপসারণের জন্য এনজিওপ্লাস্টি করা হয়।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এপিএম সোহরাবউজ্জামান বৃহস্পতিবার আবুল কালাম আজাদের এনজিওপ্লাস্টি করান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১১২৩ ঘ.
bdnews24