২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাঁতীবাজারে দু'ভাই গুলিবিদ্ধ

রাজধানীর তাঁতীবাজার মোড়ে বৃহস্পতিবার রাতে রিক্সারোহী দু'ভাই গুলিতে আহত হয়েছে। বংশাল থানার উপপরিদর্শক গৌতম রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে এনামুল (৩৭) ও কাইয়ুম (৩৫) নামে দু'ভাই পায়ে গুলিবিদ্ধ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 06:03 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, ০৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -রাজধানীর তাঁতীবাজার মোড়ে বৃহস্পতিবার রাতে রিক্সারোহী দু'ভাই গুলিতে আহত হয়েছে। বংশাল থানার উপপরিদর্শক গৌতম রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে এনামুল (৩৭) ও কাইয়ুম (৩৫) নামে দু'ভাই পায়ে গুলিবিদ্ধ হয়। তারা বায়তুল মোকাররম মার্কেটের একটি দোকানের কর্মচারি। দোকান বন্ধ করে রিক্সায় করে তাঁতীবাজার এলাকার বাসায় ফেরার সময় তাঁতীবাজার ট্রাফিক সিগন্যাল মোড়ে পোঁছালে সন্ত্রাসীদের গুলিতে তারা আহত হয়। তাদের দু'জনেরই ডানপায়ে লাগে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তারা শঙ্কামুক্ত বলে জানান পুলিশ কর্মকর্তা। উপপরিদর্শক জানান, কিভাবে ঘটনাটি ঘটলো এবং কারা গুলি করেছে-এব্যাপারে দুই ভাই মুখ খুলছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচ/২৩৫৭ ঘ.