২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ওআইসিকে আরো আধুনিকতার দিকে নজর দিতে হবে'

২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) আরো উদারতা ও আধুনিকতার দিকে নজর দেওয়া প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) আরো উদারতা ও আধুনিকতার দিকে নজর দেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলু এ অভিমত দেন। সিনেট ভবনে 'ওআইসি'স ভিশন মিটিং দ্য চ্যালেঞ্জেস ফর দ্য টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি' শীর্ষক এ অনুষ্ঠান হয়। মহাসচিব আরো বলেন, "অনেকে মনে করে থাকেন ওআইসি একটি ধর্মীয় সংস্থা। বিশেষত পশ্চিমা বিশ্বে এ ধারণাটি প্রচলিত রয়েছে। অথচ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিভিন্ন ইস্যু এবং উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে ওআইসি কাজ করছে।" এ প্রসঙ্গে ওআইসি মহাসচিব নারীর ক্ষমতায়ন, শিশু ও যুবকদের উন্নয়ন এবং ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবে সংস্থাটির ভূমিকার কথা তুলে ধরেন। তিনি গণতন্ত্র, মানবাধিকার, সহিষ্ণুতা ও উদারতার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের অঙ্গীকারের প্রশংসা করেন। " ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে ওআইসিতে যোগদানের পর থেকে বাংলাদেশ মুসলিম বিশ্বে তাদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখে চলেছে", বলেন তিনি। দারিদ্র্যকে অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা হিসেবে উল্লেখ করে ওআইসি মহাসচিব জানান, সদস্য দেশগুলোর চরম দরিদ্র জনগণকে সহযোগিতা করতে ওআইসি ১০ বিলিয়ন ডলারের একটি কর্মসূচি হাতে নিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সৃষ্ট সমস্যার ব্যাপারে সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, বিশ্ব স